October 24, 2026, 6:25 pm
শিরোনাম :
বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলেছে রণবীরের ‘রামায়ণ’ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ফারুকী বাংলায় কারচুপি করে বিজেপি জিতেছে: নাসিরুদ্দিন শাহ সৌদি বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে কর্মীর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন শাহজালালের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি মৌলভীবাজারে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব

অভয়নগর প্রতিবেদক

 

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ বহাল রেখে সেখানে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন, আকার, প্রক্রিয়া ও কর্মপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, উচ্চকক্ষের জন্য ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে তাকে স্পিকারের দায়িত্ব দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা। বিকল্প হিসেবে সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করার প্রস্তাবও এসেছে। অন্য উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রেও দুই পক্ষের সম্মতির বিধান রাখার মতামত দেওয়া হয়েছে। সব প্রস্তাব পর্যালোচনা করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতির সর্বশেষ বিকল্প বাদ দিয়ে সর্বসম্মতির ভিত্তিতে ব্যবস্থা তৈরির বিষয়ে তাত্ত্বিক আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত প্রস্তাব দিতে অনুরোধ করা হয়েছে। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। বিরোধী দলকে কমিটিতে এসে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নির্ধারণ করতে চায় কমিটি।



ফেসবুক কর্নার