October 26, 2026, 8:39 am
শিরোনাম :
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, প্রশ্ন তুললেন তাসনিম জারা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ডিমলায় ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা ফেনীতে মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক, ময়নাতদন্তে মরদেহ খুলনার চার থানার ওসির সঙ্গে অভয়নগর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন

ডিমলায় ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

অভয়নগর প্রতিবেদক

 

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তিস্তা নদীর পাড়ের আনন্দবাজার এলাকায় এ মিছিল দেখা যায়। স্থানীয়দের দাবি, ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এতে অংশ নেন।

যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান জানান, আরসাদুলের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা মিছিলটি বের করেন। তিস্তা নদীর পাশে কিছুক্ষণ মিছিল করার পর তাঁরা সেখান থেকে চলে যান। মিছিলের একটি ভিডিও আরসাদুল নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলেও পরে তা মুছে ফেলেন বলে দাবি করেন মাহফুজার রহমান।

এনসিপির ডিমলা উপজেলা শাখার সদস্যসচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের খবর তিনি পেয়েছেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। নদীর পাশের কোনো এলাকায় রাতে মিছিলটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার