October 26, 2026, 8:51 am
শিরোনাম :
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, প্রশ্ন তুললেন তাসনিম জারা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ডিমলায় ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা ফেনীতে মাকে হত্যার অভিযোগে মেয়ে আটক, ময়নাতদন্তে মরদেহ খুলনার চার থানার ওসির সঙ্গে অভয়নগর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ সহিংস চলচ্চিত্র এড়িয়ে চলার কারণ জানালেন রাধিকা আপ্তে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ছয়জন

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

অভয়নগর প্রতিবেদক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পদে বহাল থাকবেন।

এর আগে, ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। সে সময় তিনি জাবির বাংলা বিভাগের সভাপতি ছিলেন। পরে তাঁর কার্যালয়ে বসা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না। এ ঘটনাকে কেন্দ্র করে তখন তাঁকে নিয়ে আলোচনা তৈরি হয়।



ফেসবুক কর্নার