October 26, 2026, 4:26 pm
শিরোনাম :
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে প্রিন্স খালিদ মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ, ডাকসু নেত্রী তামান্নাকে সাদিকের অভিনন্দন চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন, মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক, অপসারণ দাবি টিআইবির বিজয়কে হাজারবার বিয়ের প্রস্তাব দেব, বললেন রাশমিকা দুই দিনেই কোটি ভিউ অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ নাটকে

মঞ্চে উঠলেই মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

অভয়নগর প্রতিবেদক

 

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান ক্যারিয়ারের শুরুতে মঞ্চে গান পরিবেশন করতে ভয় পেতেন। দর্শকের সামনে পারফর্ম করার সময় তীব্র ভীতি কাজ করত তার মনে। এমনকি সেই অনুভূতিকে মৃত্যুর মুখোমুখি হওয়ার সঙ্গে তুলনা করেছেন এই সংগীত তারকা।

সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মঞ্চে সংগীত পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন রহমান। ১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথমবার সরাসরি দর্শকের সামনে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তার লাইভ পারফরম্যান্সের যাত্রা শুরু হয়। এরপর প্রায় তিন দশক পেরিয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পরিবেশনা থেকে শুরু করে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি। রহমান জানান, সিনেমার জন্য স্টুডিওতে তৈরি সুর মঞ্চে পরিবেশনযোগ্য করে তোলা ছিল চ্যালেঞ্জিং। তার সংগীতের স্বতন্ত্র ধরন অক্ষুণ্ণ রেখে নতুন মাত্রা যোগ করতে পারে, এমন শিল্পী খুঁজে পেতেও সময় লেগেছে।

‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে সংগীত পরিবেশনের কথা রয়েছে রহমানের। তিন ঘণ্টার এই আয়োজনে নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি তার সাম্প্রতিক সংগীতও উপভোগ করতে পারবেন দর্শকেরা। এদিকে তার আসন্ন কাজের তালিকায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। ছবিটিতে প্রথমবারের মতো হলিউডের খ্যাতনামা সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার