October 27, 2026, 2:30 pm
শিরোনাম :
অসুস্থতার ভান করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সরকার সব দিক থেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে: আখতার হোসেন প্রধানমন্ত্রীর আশপাশের লোকদের পকেটে ফিরতি টিকিট থাকে: হাসনাত সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’ শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে: উপদেষ্টা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবরের বদলে ৩১ অক্টোবর কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর স্বাস্থ্যসেবা উন্নয়নে সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর

অভয়নগর প্রতিবেদক

 

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর ও বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে তৈরি ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে। জাহাজটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার পাশাপাশি জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার