October 28, 2026, 8:03 am
শিরোনাম :
সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে জাপান সাত বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ

অভয়নগর প্রতিবেদক

 

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্মাণকাজ চলার অভিযোগে ‘ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে অভিযান চালিয়ে এ নির্দেশ দেওয়া হয়। প্রকল্পটির চেয়ারম্যান পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী। কাজ বন্ধের পর প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এতে নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভূমি প্রশাসন সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে রিসোর্টটি নির্মাণ করা হচ্ছিল। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের পর মুসল্লীয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে প্রায় ছয় একর জমি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মসজিদ ও কনভেনশন হল নির্মাণের কাজও চলছিল। অভিযানে উপস্থিত ছিলেন কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকসহ কর্মকর্তারা।

ইয়াসীন সাদেক জানান, কুয়াকাটার মহাপরিকল্পনায় সংশ্লিষ্ট জমি রেলওয়ের ভবিষ্যৎ অবকাঠামো ও স্থাপনার জন্য নির্ধারিত। অনুমোদন ছাড়া নির্মাণকাজ চলায় তা বন্ধ করা হয়েছে। ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, মাস্টারপ্ল্যান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থাপনা নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এর আগে কাজ বন্ধ রাখতে বলা হলেও নির্দেশনা মানা হয়নি। বিভাগীয় কমিশনারের পরিদর্শন ও নির্দেশনার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিসোর্টের স্থানীয় প্রতিনিধি মনির মুসুল্লি মন্তব্য করতে রাজি হননি। সংসদ সদস্য মাসুদ সাঈদীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার