October 28, 2026, 5:19 pm
শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল কাল চলে যেতে বললে চলে যাব: সালাউদ্দিন এমবাপের মন্তব্যে বিতর্ক, চীনে বাণিজ্যিক চাপে রিয়াল-লা লিগা তানজিন তিশাকে আইনি নোটিশ, দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ তিরছী টোপিওয়ালে’ গানে সোনমের সঙ্গে রোমান্সে অস্বস্তিতে নাসিরুদ্দিন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের মৃত্যু, চলচ্চিত্র অঙ্গনে শোক নতুন সিনেমায় সিবিআই কর্মকর্তা সাই পল্লবী, প্রকাশ্যে ফার্স্ট লুক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

নতুন সিনেমায় সিবিআই কর্মকর্তা সাই পল্লবী, প্রকাশ্যে ফার্স্ট লুক

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে নতুন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ধানুশ ও মাম্মুটি অভিনীত সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। সম্প্রতি প্রকাশিত চরিত্রটির প্রথম ঝলক ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমায় লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদ্‌ঘাটনে জটিল তদন্তে নামেন নিত্যা।

সিনেমার গল্পে নিত্যা রেড্ডির সঙ্গে অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের যোগ রয়েছে। বনাঞ্চলের প্রতি তাঁর গভীর টান। তাঁর বাবা ছিলেন একজন ভারতীয় বন কর্মকর্তা, যিনি বন রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। বাবার আত্মত্যাগ ও প্রকৃতির প্রতি ভালোবাসা নিত্যার চরিত্রে দৃঢ়তা এনে দিয়েছে। এর আগে ‘মারি ২’ সিনেমার ‘রাউডি বেবি’ গানে ধানুশ ও সাই পল্লবীর রসায়ন দর্শকদের প্রশংসা পেয়েছিল। নতুন সিনেমায় তাঁদের পুনরায় একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

রাজকুমার পেরিয়াসামি পরিচালিত সিনেমাটিতে ধানুশ ও মাম্মুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটির মুক্তির প্রাথমিক তারিখ ছিল ১৬ অক্টোবর। পরে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-এর সঙ্গে একই সময়ে মুক্তি এড়াতে তারিখ পরিবর্তন করা হয়। ধানুশের ঘোষণায় নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। সাই পল্লবীর নতুন অ্যাকশনধর্মী চরিত্র এবং তারকাবহুল আয়োজন ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়ছে।



ফেসবুক কর্নার