October 28, 2026, 5:19 pm
শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল কাল চলে যেতে বললে চলে যাব: সালাউদ্দিন এমবাপের মন্তব্যে বিতর্ক, চীনে বাণিজ্যিক চাপে রিয়াল-লা লিগা তানজিন তিশাকে আইনি নোটিশ, দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ তিরছী টোপিওয়ালে’ গানে সোনমের সঙ্গে রোমান্সে অস্বস্তিতে নাসিরুদ্দিন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগমের মৃত্যু, চলচ্চিত্র অঙ্গনে শোক নতুন সিনেমায় সিবিআই কর্মকর্তা সাই পল্লবী, প্রকাশ্যে ফার্স্ট লুক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

তিরছী টোপিওয়ালে’ গানে সোনমের সঙ্গে রোমান্সে অস্বস্তিতে নাসিরুদ্দিন

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ একসময় রোমান্টিক গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন। ১৯৮৯ সালের জনপ্রিয় সিনেমা ‘ত্রিদেব’-এর ‘তিরছী টোপিওয়ালে’ গানের শুটিংয়ে তাঁর সহ-অভিনেত্রী সোনমের সঙ্গে বয়সের ব্যবধান এবং নাচে অনভ্যস্ততা নিয়ে তৈরি হয়েছিল দ্বিধা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক রাজীব রাই শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রাজীব রাই জানান, রোমান্টিক নাচের দৃশ্যে কীভাবে অভিনয় করবেন, তা নিয়ে নাসিরুদ্দিন শাহ বেশ নার্ভাস ছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করা সোনমের বয়স ছিল তাঁর চেয়ে প্রায় ২২ বছর কম। পরিস্থিতি সামাল দিতে পরিচালক তাঁকে নাচকে অভিনয়েরই স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন। পাশাপাশি নিজের মতো করে নাচের মুদ্রাগুলো সহজ করে নেওয়ার কথাও বলেন। পরিচালকের আশ্বাসে ধীরে ধীরে স্বচ্ছন্দ হয়ে ওঠেন অভিনেতা।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, বয়সের ব্যবধান নিয়ে নাসিরুদ্দিনের অস্বস্তি আলোচনায়ও উঠে এসেছিল। তিনি জানান, তাঁর প্রথম পক্ষের মেয়ে হিবা শাহের বয়স সোনমের চেয়েও বেশি। এ অবস্থায় পর্দায় তাঁদের জুটিকে কেমন দেখাবে, তা নিয়ে পরিচালকের কাছে জানতে চান তিনি। জবাবে রাজীব রাই বলেন, পর্দায় দুজনকে মানানসই দেখানোই মূল বিষয়। ‘ত্রিদেব’ সিনেমায় নাসিরুদ্দিন শাহ ছাড়াও সানি দেওল, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত ও সঙ্গীতা বিজলানি অভিনয় করেছিলেন। সিনেমাটির ‘তিরছী টোপিওয়ালে’ গানটি এখনো দর্শকদের কাছে পরিচিত।



ফেসবুক কর্নার