November 3, 2026, 8:30 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

শ্রীমঙ্গলে দুই দফা অভিযানে ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আনুমানিক ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর আগে ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি অভিযানেই অবৈধভাবে বালু উত্তোলনের সময় কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। জব্দ করা বালু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার