November 3, 2026, 8:30 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

যশোর জেনারেল হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক

সুমন ঘোষ, ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী।
ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। সেখানে অবস্থানকালে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় উপস্থিত লোকজন অভিযুক্ত নারীকে আটক করেন। আটক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা উদ্ধারের তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।



ফেসবুক কর্নার