November 3, 2026, 9:44 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

বদরগঞ্জে ‘জ্বিনের বাদশাহ’ পরিচয়ে ১৮ হাজার টাকা প্রতারণা

সোহেল রানা, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ পৌরশহরে নিজেকে ‘জ্বিনের বাদশাহ’ পরিচয় দিয়ে এক মাদ্রাসাছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ নভেম্বর) পৌরশহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর বাড়ি শাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে ফোন করে এক ব্যক্তি নিজেকে পৃথিবীর সব জ্বিনের বাদশাহ দাবি করেন। অলৌকিক ক্ষমতার কথা বলে তিনি জানান, বিকাশে ১৮ হাজার ৫০০ টাকা পাঠালে পাঁচ মিনিটের মধ্যে ওই নম্বরে ১ লাখ ৫০ হাজার টাকা পৌঁছে যাবে। তাঁর কথায় বিশ্বাস করে পরদিন মঙ্গলবার হাসপাতাল সড়কের একটি বিকাশ এজেন্টের দোকান থেকে দেওয়া নম্বরে টাকা পাঠান তরুণী।
তবে টাকা পাঠানোর দুই মিনিটের মধ্যেই প্রতারকের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার