November 3, 2026, 4:26 pm
শিরোনাম :
দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি বিয়ের গোপন ছবি ফাঁস, তদন্তকারী নিয়োগের ভাবনায় টেইলর সুইফট নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে একসঙ্গে চঞ্চল-তুষি-সিয়াম মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী

বিয়ের গোপন ছবি ফাঁস, তদন্তকারী নিয়োগের ভাবনায় টেইলর সুইফট

অভয়নগর প্রতিবেদক

 

বিয়ের গোপন ছবি অনলাইনে ফাঁস হওয়ায় ক্ষুব্ধ পপ তারকা টেইলর সুইফট। কে বা কারা ছবিগুলো প্রকাশ করেছেন, তা শনাক্ত করতে ব্যক্তিগত তদন্তকারী নিয়োগের কথা ভাবছেন তিনি। গত ২৬ অক্টোবর ডেইলি মেইলে বিয়ের আগে প্রকাশ্যে না আসা কিছু ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। স্টার ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের আয়োজন করেন টেইলর। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত আয়োজনের গোপনীয়তা রক্ষায় পরিচয় যাচাই, গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর ও মুঠোফোন জমা রাখার ব্যবস্থা ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেইলরের সন্দেহ, ভেন্যুর কোনো কর্মী কিংবা প্রযোজনা দলের সদস্য ছবি ফাঁসের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিয়ের সাজসজ্জার ছবি প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান শেষে সাজসজ্জার সামগ্রী পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ডেইলি মেইলের উদ্ধৃত একটি সূত্র দাবি করেছে। যাতে এসব সামগ্রী চুরি করে নিলামে বিক্রি করা না যায়, সে জন্য এমন পরিকল্পনা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ দাবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। স্ত্রীকে মানসিকভাবে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন ট্র্যাভিস কেলসি। তিনি বোঝাচ্ছেন, ছবি ফাঁস হলেও তাদের ব্যক্তিগত স্মৃতিগুলো মুছে যাবে না।



ফেসবুক কর্নার