November 2, 2026, 8:16 pm

প্রেম গোপনে সুন্দর, বিয়ের খবর জানাবেন প্রকাশ্যে: কেয়া পায়েল

অভয়নগর প্রতিবেদক

 

প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। তাঁর মতে, প্রেম গোপন রাখার মধ্যেই রয়েছে আলাদা সৌন্দর্য। সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না তিনি। বিয়ের সিদ্ধান্ত নিলেই সেই খবর সবাইকে জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় এক যুবকের সঙ্গে কেয়া পায়েলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁদের একসঙ্গে খাবার খেতে এবং অভিনেত্রীকে ওই যুবককে যত্ন করে খাইয়ে দিতে দেখা যায়। এরপর তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ ক্যাপশনে নিজের একটি ছবি প্রকাশ করলে গুঞ্জন আরও বাড়ে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

সম্প্রতি প্রেম নিয়ে কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি।’ তাঁর মতে, প্রেম ভেঙেও যেতে পারে, তাই সম্পর্কের বিষয়ে আগেভাগে প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি।



ফেসবুক কর্নার