November 2, 2026, 9:56 am

স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনোর নতুন মুখ অভিনেত্রী নীহা

অভয়নগর প্রতিবেদক

 

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা এবার নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন। দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নীহা।

এ প্রসঙ্গে নীহা বলেন, স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেওয়া একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। শুধু পণ্যের প্রচারণায় অংশ নেওয়া নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াও তার লক্ষ্য। এ জন্য আগামী দিনে বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কিনোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, পণ্যের প্রচারণার পাশাপাশি ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। নাজনীন নাহার নীহাকে সঙ্গে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



ফেসবুক কর্নার