November 2, 2026, 9:55 am

পুলিশের গাড়িতে আগুনের স্বীকারোক্তি, রাজিব আটক

অভয়নগর প্রতিবেদক

 

পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, সম্প্রতি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে মিরপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর রাজিব চন্দ্র দাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে অগ্নিসংযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।



ফেসবুক কর্নার