November 2, 2026, 10:46 am

শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায়, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

গত বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এ বছর শতভাগ পাস করেছে মাত্র ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষার ফলাফলে এমন চিত্রের পরই দুর্বল ফল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার