November 2, 2026, 8:17 pm

পাপারাজ্জিকে হাত বাড়িয়ে তুললেন শ্রাবন্তী, প্রশংসায় নেটিজেনরা

অভয়নগর প্রতিবেদক

 

একটি অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে সিঁড়িতে পড়ে যান এক পাপারাজ্জি। বিষয়টি নজরে আসতেই এগিয়ে এসে তাঁকে হাত ধরে টেনে তোলেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর ছবি ও ভিডিও ধারণের ব্যস্ততার মধ্যেই ঘটে এ দুর্ঘটনা।

ঘটনার মুহূর্তটি ভিডিওতে ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শ্রাবন্তীর তাৎক্ষণিক সহযোগিতার প্রশংসা করছেন নেটিজেনরা। তারকাদের ছবি তুলতে গিয়ে পাপারাজ্জিদের এমন দুর্ঘটনা নতুন নয়। তবে শ্রাবন্তীর মানবিক আচরণ আলাদাভাবে নজর কেড়েছে।

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা শ্রাবন্তী দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরানী’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পান তিনি। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘এরাও মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সিনেমাটি শিগগিরই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার