November 3, 2026, 4:47 pm
শিরোনাম :

মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ৬৬৫ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পরিবেশনা, দেশীয় প্রেক্ষাগৃহ, ওটিটি, স্যাটেলাইট ও সংগীতস্বত্ব বিক্রি থেকে এসেছে এ অর্থ। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে কিনেছে ফার্স ফিল্মস। ভারতের প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে নিয়েছে পেন মারুধর। এ ছাড়া নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে ওটিটি স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওটিটি চুক্তির চূড়ান্ত মূল্য সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে। শুরুতে বাজেট ২০০ কোটি রুপি ধরা হলেও বর্তমানে তা প্রায় ৪০০ কোটি রুপিতে পৌঁছেছে। শাহরুখের পারিশ্রমিক যুক্ত হলে মোট ব্যয় দাঁড়াতে পারে ৫০০ কোটি রুপিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও ববি দেওলসহ আরও অনেকে।



ফেসবুক কর্নার