November 5, 2026, 3:57 pm
শিরোনাম :
খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পরীমনি প্রতিপক্ষের দিকে ব্যাট নিয়ে তেড়ে গিয়ে নিষিদ্ধ বিজয়l শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ নাহিদ ইসলামের খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

শাহ আলম, মানিকগঞ্জ ব্যুরো

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক আমার বার্তা’র অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের জেলা প্রতিনিধি নাজমুল হাসানকে হেনস্তা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাংবাদিক নাজমুল হাসানের দাবি, এক রোগীর স্বজনদের আমন্ত্রণে সংবাদ সংগ্রহ করতে গেলে এক ইন্টার্ন চিকিৎসক তাঁকে বাধা দেন। চিকিৎসকের পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং পরিচয় দিতে অস্বীকৃতি জানান। পরে পরিস্থিতি এড়াতে তিনি সেখান থেকে চলে আসেন।
নাজমুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানান, মারামারির ঘটনায় ভুক্তভোগীদের বক্তব্য নিতে গিয়ে তিনি চিকিৎসকের অপেশাদার আচরণের মুখে পড়েন। অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ভুল করেননি দাবি করে জানান, সাংবাদিকের ভিডিও ধারণ করা তাঁর পছন্দ না হওয়ায় তাঁদের ওয়ার্ড থেকে চলে যেতে বলেন। তবে গণমাধ্যমকর্মীরা কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি বলেও তিনি স্বীকার করেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি মানিকগঞ্জের প্রচার সম্পাদক মোমিনুর রহমান বলেন, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।
মানিকগঞ্জ মেডিকেল কলেজের উপপরিচালক ডা. মিনহাজ উদ্দীন জানান, বিষয়টি তাঁকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ নয়; তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে হাসপাতালের নিয়ম মেনে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত। কোনো সাংবাদিককে পেশাগত কাজে বাধা দেওয়া বা জোর করে বের করে দেওয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ সমর্থন করে না। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে দায়ীর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার