November 6, 2026, 6:31 pm
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা বিকল্প পথে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত, আটক ৫ ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা

অভয়নগর প্রতিদেক

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নগর সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউস মোড়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদ। সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম. এ. হাসিব গোলদার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হুসাইন বিন সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহসভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জেলা সভাপতি এস এম রেজাউল করিম, সহসভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মৌলভী আল আমীন গাজী এবং জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের সভাপতি জি. এম. এমদাদুল হক। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি হিসেবে মমিন ইসলাম নাসিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মইনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার