August 15, 2026, 3:46 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

দাউদকান্দিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

আল রোকন কুমিল্লা প্রতিনিধি

আল রোকন, কুমিল্লা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় দাউদকান্দি বিশ্বরোড থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রিফাত শিশু পার্কে গিয়ে শেষ হয়। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, বেলুন, দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা।
র‍্যালি শেষে শহীদ রিফাত শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মেদ তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক যুবদল নেতা বোরহানউদ্দিন ভূঁইয়া, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন তালুকদার, যুবনেতা মো. আব্দুল মোতালেব হোসেন, রোমান মিয়াজি ও মেহেদী রনি।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার