November 7, 2026, 4:12 pm

ইয়েমেনে বিমান হামলায় নিহত বেড়ে ২২, আহত ৩০

অভয়নগর প্রতিবেদক

 

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৭ নভেম্বর) সকালে চালানো এ হামলার তথ্য জানিয়েছে হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি ও বার্তা সংস্থা সাবা।

সাবার প্রতিবেদনে বলা হয়েছে, সানার আল-সারিয়া এলাকায় সৌদি যুদ্ধবিমানের হামলায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানায় হুথিরা। তাদের দাবি, হামলাটি সৌদি বিমানবাহিনী চালিয়েছে। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলেছে, বাজারটিতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর থেকে তাইজসহ বিভিন্ন এলাকায় হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে।



ফেসবুক কর্নার