November 2, 2026, 8:16 pm

মোদিকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি আপনাকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানাচ্ছি। যেকোনো মঞ্চে, যেকোনো সময়। সাহস থাকলে আসুন।’

পোস্টে মোদিকে উদ্দেশ করে রাহুল অভিযোগ করেন, বিদেশি সহায়তার কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনো ক্ষমতায় রয়েছেন। দেশের মানুষের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও দাবি করেন, ভারতের আর্থিক ব্যবস্থা বিদেশিদের নিয়ন্ত্রণ ও সহায়তায় পরিচালিত হচ্ছে এবং বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও মোদির পক্ষে রয়েছে। রাহুলের ভাষ্য, তাঁর সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার সাহস মোদি করবেন না।

এদিকে, রাহুলের পোস্টের সঙ্গে যুক্ত দুটি ছবিতে মোদির সাম্প্রতিক বক্তব্য তুলে ধরা হয়। গুজরাটের একতা নগরে স্ট্যাচু অব ইউনিটিতে রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে মোদি বলেন, কিছু শক্তি দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিষয়েও সতর্ক করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার