November 11, 2026, 1:22 pm
শিরোনাম :
ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সড়ক দুর্ঘটনায় আহত আবুল কালামকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ শিবচরে নিখোঁজের ১০দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কিশোরের

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী: রুবিও

অভয়নগর প্রতিবেদক

 

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার প্রধান উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর অভিযোগ, এ অঞ্চলের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে রয়েছে ইরানি শাসকগোষ্ঠী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অস্থিতিশীলতার ঘটনাগুলো পর্যালোচনা করলে এর পেছনে একটি অভিন্ন যোগসূত্র পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাকের বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধের কথা উল্লেখ করেন। এসব ঘটনার মধ্যে কীসের মিল রয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নিজেই প্রশ্নের উত্তর দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি অভিন্ন শক্তি কাজ করছে, আর সেটি হলো ইরানি শাসকগোষ্ঠী। তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের সব অস্থিতিশীলতার পেছনে তারাই রয়েছে। তারাই এ অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস। আমার মনে হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোও বিষয়টি উপলব্ধি করতে পারছে।’



ফেসবুক কর্নার