November 12, 2026, 12:34 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

যুদ্ধাহত কিশোর জাহেরকে রিয়ালের ম্যাচ দেখার আমন্ত্রণ ভিনিসিউসের

অভয়নগর প্রতিবেদক

 

সুদানের যুদ্ধে ড্রোন হামলায় দুই পা হারানো ১৩ বছর বয়সী জাহেরকে ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। শুধু তাই নয়, মাদ্রিদে রিয়ালের একটি ম্যাচ দেখতে কিশোরটিকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। ২০২৫ সালে জাহের জানিয়েছিল, ভিনিসিউস তার প্রিয় ফুটবলার। বিষয়টি জানার পর তার গল্প শুনে ব্যক্তিগতভাবে বার্তা পাঠানোর আগ্রহ প্রকাশ করেন এই তারকা।

২০২৪ সালে খার্তুমে মায়ের সঙ্গে রাস্তায় মসুর ডাল বিক্রির সময় ড্রোন হামলায় গুরুতর আহত হয় জাহের। এতে তার দুই পা হারাতে হয়। পরে বিবিসিতে তার গল্প প্রকাশিত হলে চিকিৎসার জন্য ৪৫ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ হয়। সুদানে চিকিৎসার সুযোগ সীমিত থাকায় মা হাবিবার সঙ্গে মিশরের কায়রোতে যায় সে। সেখানে অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন শেষে কৃত্রিম পা ব্যবহার করে আবার হাঁটতে এবং ফুটবলে লাথি দিতে শিখেছে কিশোরটি।

ভিডিও বার্তায় ভিনিসিউস জাহেরকে সাহস জুগিয়ে বলেন, সে যেন নতুন কৃত্রিম পা ব্যবহার করে আবার ফুটবলে ফিরে আসে এবং জীবনে সুখ খুঁজে পায়। পাশাপাশি মাদ্রিদে একসঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানান তিনি। প্রিয় তারকার বার্তায় আনন্দিত জাহের জানায়, ভিনিসিউসকে দেখলে সে তাকে ভালোবাসার কথা বলবে। তার মা হাবিবা বলেন, পুরো বিশ্ব যেন ছেলের পাশে দাঁড়িয়েছে এবং সবাই তার সফলতা দেখতে চায়।



ফেসবুক কর্নার