November 23, 2026, 10:11 am
শিরোনাম :
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি

বাণিজ্যিক ভবনে ক*কটেল বি*স্ফোরণ: ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল

অভয়নগর প্রতিবেদক

 
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট শহরের একটি বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত ‘ডাইম ভবন’-এর দ্বিতীয় তলার একটি নির্মাণাধীন দোকানঘরে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় ভবনটির নিচতলায় অন্তত ১০টি দোকানে স্বাভাবিকভাবে বেচাকেনা চলছিল। হঠাৎ করে দ্বিতীয় তলায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে, যা শুনে নিচতলায় থাকা ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে যান। তারা দ্রুত বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে অনেকেই উপরে গিয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে। ভবনটির আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অভিযোগে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি বিশেষ টিম বিষয়টি তদন্ত করছে।
কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে জনসমাগমপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়রা নিরাপত্তাহীনতা অনুভব করছেন।



ফেসবুক কর্নার