
মানিকগঞ্জের হরিরামপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. ইমারত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার বলড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমারত হোসেন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, হরিরামপুর থানার ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়েরকৃত এফআইআর নম্বর-১০–এর একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।