April 25, 2026, 9:44 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

নওগাঁয় আওয়ামী লীগের ১৬জন গ্রে*প্তার 

অভয়নগর প্রতিবেদক

জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত ১৬ জন হলেন, সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীন এর ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মন্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫), রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩), কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫), পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০) ও হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মন্ডলের মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মোঃ মোসলেম প্রধান (৪১)।
এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে। 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) পরিচালিত হয়। উক্ত অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬জন আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। 
তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিলহান্ট টু ” পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা হতে এই ১৬ জন ফ্যাসিস্ট সহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিল সহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এই অভিযান চালানো হয়।



ফেসবুক কর্নার