November 12, 2026, 1:28 pm
শিরোনাম :

গৈলঝাড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়, চালক কারাগারে

শাহ আলম মোল্লা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।

 

 

বরিশালের আগৈলঝাড়ায় উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা থেকে আসা এসআরবি (SRB)-এর বিশেষজ্ঞ দল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে। আটক ইজিবাইকচালক কাওছার খলিফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে কাওছার খলিফা একটি ব্যাগে রাখা বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন। পথে পশ্চিম সুজনকাঠী এলাকায় স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলাম ও মহিদুল মোল্লা ইজিবাইকে সন্দেহজনক ব্যাগ দেখে গাড়িটির গতিরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় রাখা বোমাটি উদ্ধার করে এবং চালক কাওছারকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

বুধবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসআরবির ছয় সদস্যের বিশেষজ্ঞ দল বোমাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাইপাস সড়কের পাশের স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে। এর আগে সকালে আগৈলঝাড়া থানার এসআই আলামিন বাদী হয়ে কাওছারসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চালককে গ্রেপ্তার করে এবং পরে বিশেষজ্ঞ দল বোমাটি নিষ্ক্রিয় করে।



ফেসবুক কর্নার