
ইরান ও হুথিদের পক্ষ থেকে নতুন করে কোনো উসকানি না এলে দেশটিতে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দিনে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় তিনি এমন মনোভাব জানিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ানোর পরিবর্তে যুদ্ধ বন্ধের বিকল্প বিবেচনা করছেন ট্রাম্প। সাম্প্রতিক বৈঠক ও গোয়েন্দা তথ্য পাওয়ার পর তিনি নতুন হামলা না চালানোর বিষয়টি ভাবছেন। উপসাগরীয় আরব দেশগুলোর পক্ষ থেকেও নতুন করে যুদ্ধ শুরু না করার অনুরোধ জানানো হয়েছে। তবে যুদ্ধ কীভাবে শেষ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা।
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে মধ্যবর্তী নির্বাচনে। ওই নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরিপে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ইরান যুদ্ধে দেশের প্রাপ্তির তুলনায় ক্ষতির পরিমাণ বেশি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।