November 16, 2026, 12:36 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

 

আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা বিসিক ব্রিজ এলাকা থেকে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন তারা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী লগি-বৈঠা হাতে অংশ নেন।

এদিকে কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। মিছিল ঠেকাতে পুলিশের দৃশ্যমান কোনো বাধা দিতে দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুরো শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



ফেসবুক কর্নার