November 16, 2026, 12:35 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

আজিমপুরে গোপন বৈঠক, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন। পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



ফেসবুক কর্নার