June 25, 2026, 8:27 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

অভয়নগর প্রতিবেদক

 

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি।
দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত মনোনয়ন অনুযায়ী বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডঃ শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ঘোষণার পর সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা জানিয়েছেন, দলের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হবে



ফেসবুক কর্নার