March 9, 2026, 9:22 am
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। রোববার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা এদিন সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রাখা হয়েছে। আর তুলে নিয়ে যাওয়া শ্রমিককে নিয়ে আসা হচ্ছে



ফেসবুক কর্নার