March 9, 2026, 9:24 am
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ 

অভয়নগর প্রতিবেদক
oppo_0

বান্দরবানে খ্রীষ্টধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাড়াবাসি, ক্যাথলিক চার্চ, গির্জায় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ ২১ শে ডিসেম্বর  রোববার বান্দরবান সেনা জোনের আয়োজনে এই আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন  জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।  তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনগণ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ করে কোন ধর্মীয় অনুষ্ঠানে কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ যেনো সৃষ্টি না হয়, সেনাবাহীনির পক্ষ হতে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়।
তিনি আরো বলেন, আসন্ন খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন যেনো স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
বড়দিন উদযাপন উপলক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে সর্বমোট ৩০০ জন ব্যক্তি,৭০ টি পাড়াবাসী এবং ৫০ টি চার্চ/ ক্যাথলিক/ গির্জায় সর্বমোট ৫ লক্ষ ৭৫ হাজার নগদ টাকা এবং আটটি কেক, চকলেট সহ অন্যান্য  সামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ জোনাল স্টাফ অফিসার, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।



ফেসবুক কর্নার