November 19, 2026, 11:31 am
শিরোনাম :
লকডাউন ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের নিরাপত্তা জোরদার সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে দুর্বৃত্তদের আগুন যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

ডাক্তার ভুল করে রোগীর ভালো পায়ে অপারেশন করলো অতঃপর… 

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চরম চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। বাম পায়ের হাড় ভাঙা এক রোগীর অস্ত্রোপচার করা হয়েছে ভুলবশত ডান পায়ে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টে গুরুতর আঘাত পান। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার জরুরি।

পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু অপারেশন শেষে দেখা যায়, বাম পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে রোগী চিৎকার শুরু করলে তাকে আবারও অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে ভাঙা বাম পায়েই অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর দুই পায়েই চোট ছিল। তবে রোগীর স্বজনরা এ দাবি মানতে নারাজ। তাদের প্রশ্ন—এক্স-রে রিপোর্ট থাকা সত্ত্বেও কীভাবে এমন ভুল হলো।

ঘটনাটি জানাজানি হলে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত সুপার অনাদি রায় চৌধুরী বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার