November 19, 2026, 5:32 pm
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

আনোয়ার হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

 

 

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও মিছিল, ২৫ নভেম্বর ১১টি মহানগরীতে সমাবেশ, নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন এবং ২৬ নভেম্বর জেলা সদরে সমাবেশ ও মিছিল। এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশে আলোচনা সভা এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশের কর্মসূচি রয়েছে।

ডিসেম্বর মাসে পোশাকশিল্পের সংকট, কেয়ারটেকার সরকার দিবস, দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ব্যবসায়ী সম্মেলন, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবসে আলোচনা সভা ও বিজয় র‌্যালির আয়োজন করা হবে। ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, চিকিৎসক ও প্রকৌশলীদের উদ্যোগে পৃথক আলোচনা সভা এবং মহিলা বিভাগের কর্মসূচিও রয়েছে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে। কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছে দলটি।



ফেসবুক কর্নার