November 20, 2026, 11:36 am
শিরোনাম :

জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

অভয়নগর প্রতিদেক

 

 

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা মাহবুব তরফদারের (৮০) মরদেহ দাফনে বাধা দিয়েছেন তাঁর এক ছেলে ও তিন মেয়ে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কারাবাড়িয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার।

প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না বলে দাবি করেন বাক্‌প্রতিবন্ধী মেজো ছেলে রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভিনা আক্তার ও রিনা খাতুন। তাঁদের অভিযোগ, বড় ও ছোট ভাই বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। গত দুই বছর ধরে বাবার সঙ্গে দেখা করতে না দেওয়ায় তাঁরা আদালতে মামলাও করেছিলেন। তবে জোরপূর্বক জমি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল ও ছোট ছেলে শফি। তাঁদের দাবি, বাবা স্বেচ্ছায় তাঁদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “কবর খুঁড়ে রাখেন, আমি গিয়ে দাফনের ব্যবস্থা করব।” এদিকে, বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার