ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ধুনট উপজেলার মধুপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (৫৬) এবং অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪০)।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুই নেতা ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।