November 20, 2026, 12:43 pm
শিরোনাম :
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান রাঙ্গাবালীতে সংরক্ষিত বন দখলের অভিযোগ, বিপাকে বন বিভাগ নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে বন বিভাগ। পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ শিকার ও বন্যপ্রাণীর ক্ষতি ঠেকাতে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে। এ জন্য বন বিভাগের একাধিক টিম ও স্মার্ট পেট্রোলিং টিম মাঠে থাকবে। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ পূজা। পুণ্যার্থীদের চলাচলের জন্য পাঁচটি নির্ধারিত রুট রাখা হয়েছে এবং এর বাইরে অন্য কোথাও অবস্থান বা চলাচলের সুযোগ থাকবে না। আগের বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
খুলনা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ২২ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা বঙ্গোপসাগরের তীরবর্তী আলোরকোলে সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনে সমবেত হন। বিপুলসংখ্যক মানুষের আগমনকে ঘিরে বনজ সম্পদ আহরণ ও অবৈধ মাছ শিকারের আশঙ্কা থাকায় এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম। সভায় নলিয়ান, বানিয়াখালী, কাশিয়াবাদ ও কালাবগী স্টেশন কর্মকর্তা এবং নীলকমল ও কাগা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাজমিনুল ইসলাম বলেন, বিভিন্ন টিমের মাধ্যমে বিশেষ টহল পরিচালনা করা হবে এবং পুণ্যার্থীরা যাতে হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, তীর্থযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, অভিযানের জন্য কয়েকটি টিম গঠিত হয়েছে এবং তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।



ফেসবুক কর্নার