November 20, 2026, 12:51 pm
শিরোনাম :
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান রাঙ্গাবালীতে সংরক্ষিত বন দখলের অভিযোগ, বিপাকে বন বিভাগ নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যানার টাঙিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ চলাকালে কয়েকজন যুবক ফটকের সামনে গিয়ে ব্যানারটি টাঙিয়ে স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অধিকাংশ মানুষ তখন মসজিদে ছিলেন। নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে ব্যানারটি দেখতে পেলে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তাঁদের উপস্থিতিতে ব্যানারটি সরিয়ে ফেলা হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে জড়িত যুবকেরা দ্রুত সরে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি থাকলেও তা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটানো উচিত নয়। তবে ব্যানার টাঙানোর সঙ্গে কারা সরাসরি জড়িত এবং কী উদ্দেশ্যে তা টাঙানো হয়েছিল, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার