November 23, 2026, 10:23 am
শিরোনাম :
নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

ঝিনাইদহের জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে জয়দিয়া মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ব্যানার, লিফলেট, পোস্টারসহ মৎসজীবি ও হালদার সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। সেসময় জয়দিয়া বাওড়ের সভাপতি শ্রী শীতল হালদার, সাধারন সম্পাদক রনজিদ হালদার, শ্রী নীলকুমার হালদার, নিতাই হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট মামলার নিস্পত্তির জন্য নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে জয়দিয়া বাওড় মৎস্যজীবীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।



ফেসবুক কর্নার