April 25, 2026, 9:45 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

কালীগঞ্জের নলতায় শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের স্কুলের পোশাক, স্কুল ব্যাগ ,বই ,খাতা, কলম, পেন্সিল ,রাবার ,মশারি, সাবান ,বিস্কুট, টুথপাউডার ,ব্রাশ ,ভেসলিন সহ শিক্ষার্থীদের মাঝে নগদ ১ হাজার করে টাকা, বিতরণ করা হয়। নভজীবন ই,উ,কের অর্থায়নে ও নবজীবনের সহায়তায় এবং কম্প্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজঅ্যাডভান্টেজ চিলড্রেন, এডুকেশন সাপোর্ট ইনকাম জেনারেশন এন্ড সেভ ওয়াটার ফেজ-৫  এর আওতায় এই শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয় রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সমাজের উন্নয়ন ফাউন্ডেশনের (এস ডি এফ) নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান ইউ, পি সদস্য হাবিবুর রহমান, বিশেষ প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহার আলী, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের  ব্যবস্থাপক হোসেন আলী প্রমূখ



ফেসবুক কর্নার