April 25, 2026, 11:08 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

শরীফ ওসমান হাদির স্মরণে ভোলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

মোহাম্মদ নয়ন চৌধুরী ভোলার প্রতিনিধি ॥

 

শহীদ শরীফ ওসমান হাদি (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর আদর্শকে সামনে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকালে ভোলা শহরের জামায়াতে ইসলামীর ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ আতাউর রহমান কামাল।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন বলেন, শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ ইসলামী আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর আদর্শ ও ত্যাগ অনুসরণ করেই সমাজে ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামকে আরও বেগবান করবে।

এ সময় আরও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ এবং ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ কামাল হোসেন।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সত্য, ন্যায় ও আদর্শের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা



ফেসবুক কর্নার