November 22, 2026, 12:14 pm
শিরোনাম :
বিশ্বমঞ্চে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের তিন শিক্ষার্থী ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে,আটক ৩ মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, সালথা থানার ওসিসহ পুরো টিমকে পুরস্কারের ঘোষণা হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রোববার (২২ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় ফুট পেট্রোল করছিল পুলিশের একটি দল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত উপেক্ষা করে চালক নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যান। বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ওসি এম আর সাঈদ উপস্থিত ছিলেন।
পুলিশের ধারণা, সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে এসব তেল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। জব্দ করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িতদের শনাক্ত ও মালামালের মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি ও এএসপি জানান, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল চলছে এবং সন্ত্রাস, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার