November 22, 2026, 12:14 pm
শিরোনাম :
বিশ্বমঞ্চে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের তিন শিক্ষার্থী ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে,আটক ৩ মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, সালথা থানার ওসিসহ পুরো টিমকে পুরস্কারের ঘোষণা হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।

  • হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কাটিয়ারা এলাকার মনি মুক্তা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় আড়তের মালিক প্রমোদ দাসকে এ জরিমানা করেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন সাংবাদিক পাইকারি মাছের আড়তে মাছ কিনতে গিয়ে সেখানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হতে দেখেন। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকমল ভট্টাচার্য ঘটনাস্থলে যান। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
    অভিযানের সময় মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জব্দ করা মাছ উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার