November 22, 2026, 12:14 pm
শিরোনাম :
বিশ্বমঞ্চে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের তিন শিক্ষার্থী ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে,আটক ৩ মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, সালথা থানার ওসিসহ পুরো টিমকে পুরস্কারের ঘোষণা হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার

জাকিয়া ডলি, রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা তাজেল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হাকিমপুর উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় থাকেন। এ কারণে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত সম্পর্কে শিশুটির মামা এবং তাঁরা একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার