November 23, 2026, 6:06 am
শিরোনাম :
কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের বিক্ষোভ মিছিল

রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলীর নেতৃত্বে ইউনিয়নের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এটি বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। এতে বন্দরের হাজার হাজার শ্রমিক অংশ নেন বলে আয়োজকেরা জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, মাকসুদুর রহমান রিন্টু ও লিটন হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন বলে তাঁরা শুনেছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে কঠোর জবাব দেওয়া হবে। তাঁদের অভিযোগ, রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও পাবনাসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের লোকজন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বন্দর শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। তাঁরা এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমনের আহ্বান জানান। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার