November 22, 2026, 9:31 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

আমি সত্যিই রূপনগরের রাজকন্যা: সালমা

অভয়নগর প্রতিবেদক

‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান/’ – সুরে সুরে কথাগুলো বলছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। বাস্তবেই এমন বয়ান দিচ্ছেন, তা নয়। এটি আসলে তার নতুন গানের লাইন।
গতকাল অন্তর্জালে এসেছে সালমার নতুন গান ‘রূপকুমারী’। এটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন পিয়াল হাসান। পিয়ালের ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত করা হয়েছে গানচিত্রটি।
গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। আর সংগীতায়োজনে শাহরিয়ার রাফাত। গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।
গানের সূত্র ধরে সালমা বললেন, তিনি নিজেকে বাস্তবেও রূপনগরের রাজকন্যা মনে করেন। গানটির একটি ক্লিপ শেয়ার করে গায়িকা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখলেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’
গান ও কনসার্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে সালমার। সপ্তাহ খানেক আগেই এসেছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। এর মধ্যে আরেকটি গানের রেকর্ডিং করেছেন সম্প্রতি। পাশাপাশি চলছে লাইভ শো। দিন তিনেক আগেই গেয়েছেন চট্টগ্রামে। শিল্পী জানান, এই শীতেও দেশের নানা জায়গায় ছুটে বেড়াবেন কনসার্টের জন্য।



ফেসবুক কর্নার