November 23, 2026, 6:05 am
শিরোনাম :
কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

সুনামগঞ্জে সেতু ঝুঁকিপূর্ণ, প্রাণহানির আশঙ্কায় দ্রুত সংস্কারের দাবি

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-চন্ডিডহর সড়কের জগদীশপুর সেতুটি চরম বেহাল অবস্থায় রয়েছে। সুনামগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত এই সড়কের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত টমটমসহ হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি জগন্নাথপুরের পাশাপাশি দিরাই উপজেলার জগদল ইউনিয়ন এবং শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের শেষ প্রান্তের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এ সেতু পেরিয়েই তিন উপজেলার মানুষ সুনামগঞ্জ, সিলেট ও ঢাকায় যাতায়াত করেন।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুর মাঝখানের অংশ মাটিতে দেবে গিয়ে ফাটল ধরেছে এবং রেলিং ভেঙে গেছে। যানবাহন উঠলেই সেতুটি কেঁপে ওঠে, ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে। সিএনজি চালক এমরান হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা এ সেতু দিয়ে গাড়ি চালাচ্ছেন। জগদীশপুর গ্রামের সালিশি ব্যক্তি আজাদ মিয়া তালুকদারসহ একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বড় দুর্ঘটনার আগেই সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে তাঁরা অবগত এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন করে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিন উপজেলার মানুষের নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।



ফেসবুক কর্নার